বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার বিরুদ্ধে দেশবিদেশে অপপ্রচার চলছে। আপনার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে না। আপনার সরকারের অপকর্মের ও অপশাসনের সমালোচনা করছে জনগণ। সেটা এখন দেশবিদেশে ছড়িয়ে পড়েছে। গতকাল ঢাকার নবাবগঞ্জ দোহার এলাকায় বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণের সময় তিনি একথা বলেন।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুর ইসলাম হাই, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, দোহার উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ পারভেজসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
