গ্রানাডাকে হারিয়ে কোপা ডেল রের সেমিফাইনালে বার্সা 

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০৭

গ্রানাডাকে ৫-৩ ব্যবধানে হারিয়ে কোপা ডেল রের সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। বুধবার রাতে শুরুতে পিছিয়ে পড়েও অতিরিক্ত সময়ে গোল করে সেমিফাইনাল নিশ্চিত করে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

ম্যাচের প্রথম সাত মিনিটে ভালো দুটি সুযোগ তৈরি করেও জালের দেখা পায়নি বার্সেলোনা। অন্যদিকে সামুয়েল উমতিতির ভুলে ম্যাচের ৩৩ মিনিটে নিজেদের ঘরের মাঠে কেনেডির গোলে এগিয়ে যায় গ্রানাডা। বিরতির পর ৪৭ মিনিটে রবার্তো সোলদাদো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ৮৭ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল তারা। কিন্তু ৮৮ আঁতোয়ান গ্রিজমান গোল করে ব্যবধান কমান। আর যোগ করা সময়ে গোল করে বার্সাকে সমতা ফেরান জর্ডি আলবা। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

 

ম্যাচের ১০০তম মিনিটে গ্রিজমানের গোলে এগিয়ে বার্সা। তবে বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ১০২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান গ্রানাডার ফেদে ভিকো । ১০৮ মিনিটের মাথায় ফ্রাঙ্কি ডি ইয়ং গোল করে আবার বার্সেলোনাকে এগিয়ে নেন। আর ১১৩ মিনিটে জর্ডি আলবার গোলে সেমিফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে মেসিরা। 

 

ইত্তেফাক/ইউবি