মোস্তাফিজের জোড়া আঘাত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৯

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৩০ রানের জবাবে ব্যাট করতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই সফরকারী শিবেরের দুই উইকেট তুলে নিয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২১ ওভারে ২ উইকেটে ৫৭ রান।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইনিংসের পঞ্চম ওভারে প্রথম আঘাত হানেন মোস্তাফিজ। ১৫ বলে ৩ রান করা জন ক্যাম্পবেলকে এলবির ফাঁদে ফেলেন মোস্তাফিজ।

এই ধাক্কা কাটিয়ে উঠার আগে আরেক দেন ধাক্কা দেন কাটার মাস্টার। ১১তম ওভারে শায়নে মোসলেকেও এলবির ফাঁদে ফেলেন তিনি। ২৩ বলে ২ রান করে ফিরেছেন তিন নম্বরে নামার মোসলে।

এর আগে প্রথম শতরানের স্বাদ গ্রহণ করেন মেহেদি হাসান মিরাজ। নবম উইকেটের পতনের সময় তার সেঞ্চুরি নিয়ে শঙ্কা তৈরি হলেও তিন সংখ্যার জাদুকরি মাইলফলক ছুঁয়ে ফেলেছেন তিনি। তার ব্যাটের ওপর ভর করে প্রথম ইনিংসে ৪৩০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

ইত্তেফাক/বিএএফ