পাতার ফাঁকে পাখির ডাকে ভাঙলো খুকুর ঘুম, ভোরের আলো লাগল ভালো আম্মু দিলো চুম। খুকুর হাসি ফুটল রাশি মায়ের মুখও তাই, এমন করে থাকুক ভরে সবার জীবনটাই।