নবীনগরে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোড থেকে ছিনতাই হওয়া গার্মেন্টস তৈরি পোশাক বহনকারী একটি কাভার্ড ভ্যান উপজেলার শ্যামগ্রাম বাজার থেকে জব্দ করা হয়েছে। এ সময় আটক করা হয় তিন জনকে। পরে এলাকাবাসী তাদের পুলিশে সোপর্দ করে। বুধবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোড থেকে ছিনতাইকারীরা চালক ও হেলপারের হাত-পা বেঁধে মুখে কসটেপ লাগিয়ে ভ্যানটি ছিনতাই করে। নবীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রুহুল আমীন বলেন, আসামিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাড়ির প্রকৃত মালিককে খবর দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
