স্বাস্থ্যবিধি প্রতিপালন

বরিশাল বিভাগ জুড়ে একযোগে মোবাইল কোর্ট

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৬

বরিশাল বিভাগ জুড়ে করোনা প্রতিরোধে প্রচারণা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে একযোগে মোবাইল কোর্ট ও সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের নেতৃত্বে বিভাগের জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা এ কার্যক্রমে অংশ নেন। এ সময় বিভাগের কর্মকর্তারা প্রচারণাপত্র ‘নো-মাস্ক নো-সার্ভিস’ সংবলিত ফ্যাস্টুন নিয়ে দিনমজুর খেটে খাওয়া মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন। অভিযান পরিচালনাকালে মাস্ক না পরে ঘোরাফেরা করার মাধ্যমে স্বাস্থ্যবিধি লংঘন করা এবং সড়ক পরিবহন আইন অমান্য করায় মামলা দায়ের এবং অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি প্রতিপালন-সংক্রান্ত সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হয়। বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্র জানায়, বিভাগে মোট ৪৯টি মোবাইল কোর্ট পৃথক পৃথক ৩৬১টি মামলা দায়ের করে। এ সময় ৩ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও প্রায় ৪ হাজার মাস্কসহ ২ হাজার বোতল স্যানিটাইজার বিতরণ করা হয়।