পুলিশের পয়েন্ট ছিনিয়ে নিল রহমতগঞ্জ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৮

গতকাল বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে পুলিশকে ঠেকিয়ে দিয়েছে রহমতগঞ্জ। গোলশূন্য ড্র করে ১ পয়েন্ট কেড়ে নিয়েছে। পুলিশ শক্তিশালী দল। তুলনায় রহমতগঞ্জ ততটা না। পুলিশ ম্যাচ জেতার মতো এত সুযোগ পেয়েও সান্ত্বনা ১ পয়েন্ট। আইভরিকোস্টের বাল্লো ফামোসা রহমতগঞ্জ গোলকিপার লিটনকে একা পেয়েও গোল করতে পারেননি। গোল মিসের মহড়া দিয়েছে পুলিশ। দ্বিতীয়ার্ধে রহমতগঞ্জের ক্রিস্ট রেমির শট পুলিশের ক্রসপিসে চুমু খেয়ে ফিরে আসে। বেঁচে যায় পুলিশ।

আজকের খেলা ঃ মোহামেডান ও উত্তর বারিধারা। ৩টা, টঙ্গী। চট্টগ্রাম আবাহনী ও বসুন্ধরা কিংস এবং আবাহনী ও মুক্তিযোদ্ধা সংসদ। ৩টা ৩০ ও ৬টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।