গত মঙ্গলবার গভীর রাতে টরন্টোর ডাউন টাউনস্থ রিজেন্ট পার্ক এলাকায় সন্ত্রাসীরা চার জনকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ চার জনই বাংলাদেশি। তারা হলেন—পার্লামেন্ট স্ট্রিটের মারহাবা গ্রোসারির মালিক আব্দুল মুমিন, এলাকার বাসিন্দা আব্দুস ছাত্তার, সুলতান আহমদ এবং আনাই মিয়া।
টরন্টো পুলিশ জানিয়েছে, রাতে রিজেন্ট পার্কস্থ বুলেভার্ড এবং ডুন্ডাস স্ট্রিট পূর্বের ওক স্ট্রিটে এ ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গেই দ্রুত হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে আনাই মিয়ার অবস্থা খুবই গুরুতর।
পুলিশের কয়েকটি ইউনিট এ অঞ্চলে ব্যাপক তল্লাশি চালিয়েছে।
