দাবানলে ক্ষতিগ্রস্থদের পরিদর্শনে ট্রাম্প

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১০:০২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়  ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্থ ও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। 

ভয়াবহ এই দাবানলে ইতিমধ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩। এতে আরও তিন শতাধিক লোক নিখোঁজ রয়েছে বলে জানানো হয়। 

হোয়াইট হাউসের মুখপাত্র জানায়, আগামীকাল শনিবার দাবানলে ক্ষতিগ্রস্থ ও নিহতদের পরিবারের প্রত্যেকের সঙ্গে দেখা করবেন ট্রাম্প। ইতিমধ্যে নিহতেদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট। তবে ভয়াবহ এই দাবানলের জন্য বন ব্যবস্থাপনাকে দায়ী করেন। 

এই ঘটনার পর গত শনিবার ট্রাম্প টুইটারে লিখেছেন, বন বিভাগের দুর্বলতা ব্যতীত বনে এমন মারাত্মক দাহের কোনো কারণ নেই। বন ব্যবস্থাপনার জন্য প্রতি বছর বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। অথচ এখানে জনজীবনে এমন ক্ষতি হলো। এর প্রতিকার হচ্ছে অর্থ বরাদ্দ বন্ধ করে দেয়া। তথ্য সূত্র: সিএনএন/এনডিটিভি। 

ইত্তেফাক/এসআর