শুরুতেই টাইগার শিবিরে কর্নওয়ালের জোড়া আঘাত

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৯

প্রথম ওভারেই টাইগার শিবিরে জোড়া আঘাত চালালেন রাকিম কর্নওয়াল। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ২৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই হোঁচট খান তামিম ইকবাল ও নাজমুল হাসান শান্ত। 

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের পক্ষে ব্যাট করতে নামেন তামিম ও সাদমান। কিন্তু ব্যাট হাতে একদমই সুবিধা করতে পারেননি বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই ওপেনার। দলীয় মাত্র ১ রানের মাথায় দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই তামিমকে ফেরান রাকিম কর্নওয়াল। মাঠে আসেন শান্ত। কিন্তু মাত্র এক বলের ব্যবধানে শূন্য হাতে ফেরেন তিনিও। ইনিংসের এক ওভারেই দুই উইকেট হারায় বাংলাদেশ। 

চট্টগ্রাম সিরিজের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৪৩০ রান। বিশাল এই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে কিছুটা চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন ২ উইকেটের বিনিময়ে ৭৫ রান নিয়ে শেষ করলেও তৃতীয় দিনের শুরুতেই ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন তাইজুল। 

সেই ধাক্কা কাটিয়ে ৯৯ তানের ঝুঁটি গড়েন ব্ল্যাকউড ও দা সিলভা। উভয়ের ব্যাটিং দৃঢ়তায় ফলোঅনের শঙ্কা কাটিয়ে বেশ এগিয়ে গেছে উইন্ডিজ শিবির। তবে ঠিক চা বিরতির আগে সাজঘরে ফিরেছেন দুইজন। বিরতি থেকে ফিরে বটাইগারদের স্পিন ঘুরনিতে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ক্যারিবীয় ব্যাটসম্যানরা। ২৫৯ রানে থেমে যায় তাদের ইনিংস।

ইত্তেফাক/জেডএইচডি