গতকালের পর
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে স্বাগতম।
উদ্দীপক:
বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা বা ‘ডেল্টা প্লান-২১০০’ এমন একটি পরিকল্পনা যা সমগ্র একুশ শতকব্যাপি ১৭টি পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত হবে। এই মহাপরিকল্পনার আওতায় ২০৩০ সালের মধ্যে ৮০ টি প্রকল্পের মধ্যে বর্তমানে ২৭টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
ঘ) উদ্দীপকে বাস্তবায়নাধীন প্রকল্প প্রকৃতিগতভাবে কোন পরিকল্পনার পর্যায়ভূক্ত? তোমার মতামত দাও।
উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর: উদ্দীপকে বাস্তবায়নাধীন প্রকল্প প্রকৃতিগতভাবে লক্ষ্য অর্জনের পর্যায়ভূক্ত।
পরিকল্পনার অভিপ্রেত ফলকেই লক্ষ্য বলা হয়। এরূপ অভিপ্রেত ফল বা লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের সকল উপায়-উপাদান বা কর্ম প্রচেষ্টাকে কাজে লাগানো হয়।
উদ্দীপকে মহাপরিকল্পনার আওতায় ২০৩০ সালের মধ্যে ৮০ টি প্রকল্পের মধ্যে বর্তমানে ২৭টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। সমগ্র একুশ শতকব্যাপি এই মহাপরিকল্পনায় ২য় প্রেক্ষিতের মধ্যে সংযুক্ত ২০৩০ সালের মধ্যে ৮০ টি প্রকল্প সংযুক্ত করা হয়েছে যার মধ্যে বর্তমানে ২৭টি বাস্তবায়নাধীন। তাই এই সংযুক্তি বা অন্তর্ভূক্ত প্রকল্পগুলোকে লক্ষ্য বলা যায়। পরিকল্পনা থেকে আমরা যে
ফল প্রত্যাশা করি বা প্রতিষ্ঠানের স্বার্থে আমরা যে সকল কার্যগুলো সংযুক্ত করি এবং সেগুলো বাস্তবায়ন করি সেগুলোই লক্ষ্যের অন্তর্ভূক্ত। এই লক্ষ্যের জন্য আবার উদ্দেশ্য, মিশন, সীমারেখা, বাজেট, কোটা এবং টার্গেট এই সকল লক্ষ্য নির্ধারণ করা হয়। এর ফলেই আমরা পরিকল্পনার সার্থকতা খুঁজে পাই।
