গত বছর যুক্তরাষ্ট্রে গমের উত্পাদন ১০ শতাংশ কমেছে। বিশ্বের অন্যতম গম উত্পাদনকারী দেশটির এ উত্পাদন গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন উত্পাদন। পাঁচ বছরের মধ্যে চার বছরই আটা উত্পাদন কমেছে এবং এ নিয়ে টানা তিন বছর কমল। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের আটা উত্পাদন হয়েছিল ২ কোটি ২৩ লাখ ৫৯ হাজার সিডব্লিউটিএস। যুক্তরাষ্ট্রে ১ সিডব্লিউটিএস সমান ১১২ পাউন্ড। বিশ্বে গম রপ্তানিও করে যুক্তরাষ্ট্র। তাই দেশটির উত্পাদন হ্রাস পাওয়া আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
—নাঈমা সুলতানা
