সুজানগরে পাঁচ বালু শ্রমিককে দণ্ড

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:১০

সুজানগরে শুক্রবার অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অপরাধে পাঁচ জন বালু শ্রমিককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে দুই জনকে কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রওশন আলী এবং তিন জনকে কারাদণ্ড দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুস সাদাত রত্ন।