ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষকের মৃত্যু

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:১০

খুলনায় বৃহস্পতিবার রাতে ট্রাকের ধাক্কায় এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম পঞ্চানন গোলদার (৫০)। নগরীর জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পঞ্চানন ডুমুরিয়া উপজেলার ধানিবুনিয়া গ্রামের পাগল গোলদারের ছেলে ও ডুমুরিয়ার শহীদ আবুল কাশেম ডিগ্রি মহাবিদ্যালয়ের আইসিটি শিক্ষক। নগরীর হরিণটানা থানার ওসি এনামুল হক বলেন, এ ঘটনায় থানায় মামলা এবং ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।