স্বরূপকাঠিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মাস্ক না পরায় ১৫ পথচারীকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত থানা পুলিশের সহায়তায় উপজেলা সদরসহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ঐ জরিমানা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হচ্ছে।
