প্রযুক্তির ছোঁয়া লেগে সবার অতিপরিচিত সেকেলে বেলুনও হয়ে উঠেছে আরও বেশি আকর্ষণীয়। প্রথম বেলুন ওড়ায় চীনারা, আজ থেকে প্রায় ১৮০০ বছর আগে। হাইড্রোজেন ভরে বেলুন ওড়ানো শুরু হয় ১৭৮৩ সালে। আর যে খেলনা বেলুন, সেটাও শিশুরা প্রথম হাতে পায় ১৮২৪ সালে। এরপর মোটামুটি একই চেহারায় রয়ে গিয়েছিল এসব খেলনা বেলুন। তবে এখন তাতে লেগেছে প্রযুক্তির ছোঁয়া। এতে যোগ হয়েছে ব্যাটারি আর এলইডি বাল্ব। হয়ে উঠেছে আলো ঝলমলে। ছবিটি গতকাল রাজধানীর বিজয় সরণি থেকে তোলা —সুবীর কুমার