শিবালয়ে শীতবস্ত্র ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:০১

শিবালয় উপজেলার ছোট আনুলিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল শুক্রবার দরিদ্রদের শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সচিব মো. আফজাল হোসেন প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক এস এম ফেরদৌস, সহকারী কমিশনার ফারাশিদ বিন এনাম, মডেল ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল, বসুন্ধরা কোম্পানি সচিব আব্দুস সালাম খান, এসএমসি সভাপতি মো. রায়হান আলী প্রমুখ বক্তব্য রাখেন। রোটারি ক্লাব ঢাকা মহানগর সভাপতি কাজী মো. শামছউদ্দিন মানিক সভাপতিত্ব করেন। বিদ্যালয় প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌসী জানান, রোটারি ক্লাব ও বসুুন্ধরা পেপার মিল্স দুই শতাধিক শীতবস্ত্র ও স্বাস্থ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেয়।