বেড়া (পাবনা) সংবাদদাতা
সোমবার বেড়া উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে কম্বল দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করেছে স্থানীয় কাউন্সিলর। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে।
বেড়া মডেল থানার ওসি শাহিদ মাহমুদ জানান, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
