ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিখোঁজ ৬৩১

আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১১:১৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে নিখোঁজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১। দেশটির তরফ থেকে আজ শুক্রবার এই তথ্য জানানো হয়। খবর বিবিসির। 

ইতিমধ্যে ভয়াবহ এই দাবানলে ৬৩ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়। পুরোপুরি পুড়ে ধ্বংস হয়েছে কমপক্ষে ১২ হাজার বাড়ি ঘর। 

গতকাল বৃহস্পতিবার নিখোঁজের সংখ্যা ছিলো তিন শতাধিক। এর একদিন পর জানানো হল নিখোঁজের সংখ্যা ৬৩১ জন। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ দাবানল বলে বলা হচ্ছে।

দাবানল নিয়ন্ত্রণে আনতে পায় দশ হাজারের মত দমোড়ছকর্মী কাজ করছেন। 

ইত্তেফাক/এসআর