দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
নলখলা ট্রলারঘাটটি দশমিনা উপজেলায় ব্যবসায়ীদের একমাত্র ঘাট। বাজারে ময়লা ফেলার ভাগাড় না থাকায় ব্যবসায়ীরা এ ঘাটেই ফেলছেন আবর্জনা। এতে পরিবেশ দূষণের সঙ্গে দূষিত হচ্ছে খালের পানি। স্থানীয় বাসিন্দা জাহিদ ও তুফান জানান, ময়লা আবর্জনার পচা দুর্গন্ধে আমাদের টেকা দায় হয়ে পড়েছে। দ্রুত এখান থেকে ময়লা অপসারণের দাবি জানাচ্ছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিনের জমানো বর্জ্যের কারণে স্থানীয়রা নানা রোগে আক্রান্ত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. তানিয়া ফেরদৌস বলেন, আগামী উন্নয়ন সমন্বয় সভায় ময়লা অপসারণের বিষয়টি আলোচনায় রাখব।
