সরকারি অফিসের সামনে ফেলা হচ্ছে আবর্জনা!

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৭

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

বাঞ্ছারামপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস ও পোস্ট অফিসের সামনে প্রতিদিন ময়লা-আবর্জনা ফেলছে স্থানীয়রা। ফলে পচা দুর্গন্ধের কারণে নাকে হাত দিয়ে অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষকে চলাচল করতে হচ্ছে। এতে এক দিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে অফিসের সৌন্দর্য। পোস্ট মাস্টার ও প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, অফিসের সামনে ময়লা-আবর্জনা ফেলার কারণে কাজকর্মে মারাত্মক অসুবিধা হচ্ছে। পাশের লোকজনকে না করার পরও তারা কোনো কর্ণপাত করছেন না। এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, শিগিগরই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।