নিখোঁজ হওয়ার ৩৬ দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৯

পঞ্চগড় প্রতিনিধি

নিখোঁজ হওয়ার ৩৬ দিন পর তরিকুল ইসলাম ছুটু (৫৮) নামে এক চাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে জেলা শহরের রৌশনাবাগ এলাকার মোস্তফা মোল্লার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি শহরের ইসলামবাগ এলাকার আমিরউদ্দিনের ছেলে। নিহতের ছেলে তহিদুল ইসলাম তুহিন (২২) জানান, গত ৩১ ডিসেম্বর রাত থেকে তার বাবা নিখোঁজ ছিলেন। এ ঘটনায় গত ২ জানুয়ারি পঞ্চগড় সদর থানায় একটি জিডি করা হয়। পঞ্চগড় থানার ওসি আবু আক্কাছ আহমেদ জানান, লাশ পচে গেছে। ধারণা করা হচ্ছে আনুমানিক ৮/১০ দিন আগে লাশটি পুকুরে ফেলা হয়েছিল। মায়নাতদন্তের জন্য লাশটি পঞ্চগড় আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।