আমতলীতে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৯

আমতলী (বরগুনা) সংবাদদাতা

আমতলীতে নিখোঁজ হওয়ার এক মাস আট দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় রংপুর জেলার কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। শনিবার দুপুরে আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার ঐ স্কুল ছাত্রীকে তার মায়ের হাতে তুলে দেন। মেয়েটি গত বছরের ২৯ ডিসেম্বর আমতলী বন্দর থেকে নিখোঁজ হয়। এর পরে তার মা ১৮ জানুয়ারি আমতলী থানায় সাধারণ ডায়ারি করেন। ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ স্কুলছাত্রীর অবস্থান চিহূিত করে উদ্ধার করা হয়েছে। ঐ ছাত্রীকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।