বিকাশে বিল দেওয়ার তথ্য সেভ করে ক্যাশব্যাক পাওয়ার সুযোগ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৭

বিকাশ অ্যাপ দিয়ে বিদ্যুত্, পানি, গ্যাস, ইন্টারনেটসহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়ার সময় বিলের তথ্য সেভ করে ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন গ্রাহক। অ্যাপে নিজের বা প্রিয়জনের বিলের তথ্য সেভ করে রাখলে প্রয়োজনমতো বিলের পরিমাণ চেক করা ও পরিশোধ করার সুবিধা নিতে পারেন গ্রাহক। ফলে প্রতি বার ইউটিলিটি বিলের কাগজ খুঁজে অ্যাকাউন্ট নম্বর টাইপ করার প্রয়োজন হবে না। কেবল ‘পে বিল’ আইকন থেকে ‘সেভ করা অ্যাকাউন্ট’ অপশন ট্যাপ করে সহজেই বিল পরিশোধ করা যায়। সর্বনিম্ন ৩০০ টাকা বিল পেমেন্ট করলে এই অফার পাওয়া যাবে। —প্রেস বিজ্ঞপ্তি