একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে বর্তমানে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ৪,২১,০২৯টি। এত বৃহত্ সংখ্যক ফিটনেসবিহীন যানবাহন প্রতিদিনই সড়কে চলাচল করছে; অথচ এগুলো বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছি না আমরা। ফলে অহরহ সড়ক দুর্ঘটনার সাক্ষী হতে হচ্ছে। সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি প্রতিরোধে আনফিট যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা আবশ্যক। সড়কের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ যানবাহন অতিসত্বর বন্ধ হোক।
মো. জাওয়াদুল করিম
মুনশিপাড়া, সাতক্ষীরা
