‘অটোপাশের সমস্যা উত্তরণে চাই বিশেষ উদ্যোগ ’

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২২:১০

ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার বিকল্প মূল্যায়ন ছিল অটোপাশ। আসলে এটি আটোপাশ নয়, শিক্ষার্থীদের অর্জিত ফলাফলের মূল্যায়ন। এই ফলাফলে শিক্ষার্থীদের কোনো দায় নেই। তবে এতে শিক্ষার্থীদের শিক্ষণ সমস্যা থাকবে। এই দুর্বলতা উত্তরণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গতকাল এফডিসি প্রাঙ্গণে আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসি এ বিতর্কের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ এবং ঢাকা সিটি কলেজ উভয় দল সমান নম্বর পাওয়ায় প্রতিযোগিতাটি ড্র বলে ঘোষণা করা হয়।