জার্নালিস্টস ফোরাম ফর প্রমোটিং টুরিজমের আত্মপ্রকাশ

সভাপতি আবুল খায়ের সাধারণ সম্পাদক শাহীন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩০

ভ্রমণ প্রিয় সাংবাদিকদের জন্য নতুন প্ল্যাটফরম জার্নালিস্টস ফোরাম ফর প্রমোটিং টুরিজমের আত্মপ্রকাশ ঘটেছে। ভ্রমণের পাশাপাশি এই সংগঠন দেশের ট্যুরিজমকে তুলে ধরবে এবং বিদেশিদের মতো কীভাবে ডেভোলপ করা যায় তা নিয়েও কাজ করবে।

সম্প্রতি রাজধানীর অভিজাত এক রেস্তোরাঁয় সিনিয়র সাংবাদিক আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনকে পরিচালিত করার জন্য উপস্থিত সবার সম্মতিতে দৈনিক ইত্তেফাকের চিপ রিপোর্টার আবুল খায়ের সভাপতি ও সংবাদ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার শাহীন আলমকে সাধারণ সম্পাদক করে জার্নালিস্টস ফোরাম ফর প্রমোটিং টুরিজমের ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

কমিটির অন্যরা হলেন—সহসভাপতি লায়ন মুহম্মদ জাহাঙ্গীর আলম (ইউএনবি), কবির আহমেদ খান (বাসস), যুগ্ম সম্পাদক শরীফ মজিব (ভয়েস অব আমেরিকা), অর্থ সম্পাদক আবু হেনা আখতার হোসেন (সিটিজেন টাইমস) দপ্তর সম্পাদক বাতেন বিপ্লব (এশিয়ান টিভি) আন্তর্জাতিক সম্পাদক এম এম বাদশাহ (বাংলা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান (দৈনিক জবাবদিহি) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী শহীদুল আলম (আজকালের খবর) এবং সমাজ কল্যাণ সম্পাদক জিলানী মিলটন (নয়া দিগন্ত)।