টিকার আয়োজন প্রধানমন্ত্রীর বিশাল কৃতিত্ব: প্রধান বিচারপতি

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৬

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আমার স্ত্রী ও আমি টিকা দিয়েছি। আমার এ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি।

রবিবার সোহরাওয়ার্দী মেডিক্যাল হাসপাতালে করোনার টিকা নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের আমিসহ সাত বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের ৪০ জন বিচারপতি টিকা নিয়েছেন। সুতরাং আমি দেশবাসীকে বলবো, সবাই যেন তাড়াতাড়ি নিবন্ধন করে এবং টিকা নেন। স্বল্প উন্নত দেশের মধ্যে বাংলাদেশে সবার আগে টিকা দেওয়া হয়েছে, এটা প্রধানমন্ত্রীর বিশাল কৃতিত্ব।

এর আগে বিকেল ৩টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকা গ্রহণ করেন।

 

ইত্তেফাক/ইউবি