ভারতে চলা কৃষক আন্দোলনে নিয়ে আওয়াজ তুলেছেন মার্কিন পপ তারকা রিয়ান্না এবং কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। তবে এমনটি করে তারা ভুল করেছেন বলে মনে করছেন ওয়াল স্ট্রিট জার্নালের সংবাদকর্মী সদানন্দ ধুমে।
ধুমে বলেন, যদি ভারতের কৃষক আইন কার্যকর হয় তাহলে অনেক কৃষকের উন্নয়ন হবে। গত দুই দশক ধরে ভারতের বিশেষজ্ঞরা কৃষক আইন সংস্কয়ার করার জন্য আহ্বান জানিয়েছেন।
গত ২ ফেব্রুয়ারি কিছুটা চমক দিয়েই রিহানার টুইটারে উঠে এল রাজধানীতে চলমান কৃষক বিক্ষোভের ছবি। সিএনএন-এর একটি খবরের লিংক শেয়ার করে মার্কিন পপ তারকা রিয়ান্না আন্তর্জাতিক দরবারে প্রশ্ন ছুঁড়ে দেন যে, “কেন আমরা এই বিষয়ে কথা বলছি না?” এদিন রাতেই ওই একই লিংক শেয়ার করে গ্রেটা থুনবার্গ জানান, “আমরা ভারতের কৃষক বিদ্রোহের পাশে রয়েছি।”
ইত্তেফাক/এআর
