টেলিটক নেটওয়ার্ক

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:১২

টেলিটক বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান। ২০০৪ সালের ৯ ডিসেম্বর যাত্রা শুরু করলেও এর গ্রাহকসংখ্যা মাত্র অর্ধ কোটি। যা দেশের অন্যান্য সেবা দানকারী মোবাইলফোন কোম্পানিগুলোর তুলনায় অনেক কম। দেশের অন্যান্য অপারেটর প্রতি বছর কোটি কোটি টাকা আয় করলেও টেলিটকে প্রতিবছর ভর্তুকি দিতে হচ্ছে। টেলিটকের কল রেট ও ডেটা প্যাকেজ সাশ্রয়ি হওয়া সত্ত্বেও  ব্যবহারকারীরা দূরে সরে যাচ্ছেন, যার প্রধান কারণ নেটওয়ার্ক সমস্যা। শহর অঞ্চলগুলোতে ৪জি নেটওয়ার্ক পেলেও দুর্গম বা গ্রাম অঞ্চলে ২জি-র মধ্যেই সীমাবদ্ধ। টেলিটক নেটওয়ার্ক শক্তিশালী হলে একদিকে যেমন গ্রাহকসংখ্যা বাড়বে, অন্যদিকে সরকার ভর্তুকি দেওয়ার পরিবর্তে এখান থেকে বড় অঙ্কের রাজস্ব পাবে। সুতরাং ‘টেলিটক সিম ব্যবহার করি দেশের টাকা দেশে রাখি’—এটা বাস্তবায়নের লক্ষ্যে টেলিটকের নেটওয়ার্ক শক্তিশালী ও সম্প্রসারণের জন্য সংশ্লি­ষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. জাহিদুল হক

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়,

কুষ্টিয়া