মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালন উপলক্ষ্যে রবিবার আলোচনাসভার আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক তাপস ফুলিয়া। ‘শিক্ষার সর্বস্তরে বাংলা ইশারা ভাষা দেখাবে আলোর দিশা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিনা আক্তার, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. মো. নাসির উদ্দিন।
