পপুলার লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ২২৯তম বোর্ড সভায় মো. মোতাহার হোসেন কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি
১৯৬১ সালে ১ নভেম্বর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার সাহাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ডাইটেক্স ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটর, আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনের ফাউন্ডার এবং উইন ইলেকট্রো ট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন।—প্রেস বিজ্ঞপ্তি
