সিঙ্গাপুরে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত বাংলাদেশি কর্মী

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:০৯

সিঙ্গাপুরে কর্মরত এক বাংলাদেশি কর্মী দ্বিতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশেষজ্ঞ প্যানেল বলেছে, সিঙ্গাপুরে কোনো ব্যক্তির দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার ঘটনা সম্ভবত এটাই প্রথম। স্ট্রেইট টাইমসের খবরে বলা হয়েছে, ঐ বাংলাদেশি কর্মী ৪৩ টেক পার্ক ক্রিসেন্টের একটি ডরমিটরিতে থাকেন। গত বছরের ১২ এপ্রিল প্রথমবার তার করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর জুন মাসে করোনা পরীক্ষায় তার নেগেটিভ আসে। কিন্তু গত ২৫ জানুয়ারি পরীক্ষায় আবারও তার করোনা সংক্রমণ ধরা পড়েছে। সে এখন আইসোলেশনে রয়েছে। ঐ বাংলাদেশি কর্মী জানান, গত ২২ ও ২৩ জানুয়ারি তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার ঘটনা বিরল।