বাংলাদেশকে প্রথম টেস্টে হারিয়ে প্রসংশায় ভাসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এই জয়ের সুবাধে উত্তরসূরিদের প্রশংসায় ভাসিয়েছেন সাবেক ক্যারিবীয় অধিনায়ক কার্ল হুপার। কাইল মেয়ার্সদের উদ্দেশ্যে তিনি বললেন বাংলাদেশকে যেন হোয়াইটওয়াশ করে। এক টুইটে এ কথা বলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০২টি টেস্ট ও ২২৭টি ওয়ানডে খেলেছেন হুপার। উত্তরসূরিদের অভাবনীয় জয়ে টুইট বার্তায় বলেন, দুর্দান্ত জয়, ওয়েস্ট ইন্ডিজ দলকে এখান থেকে আশীর্বাদ! অসামান্য ইনিংসের জন্য কাইল মায়ার্সকে অভিনন্দন। সিরিজটিকে ২-০ করো।
Great win @windiescricket blessings from above! Congrats Kyle Mayers brilliant knock. Let’s make it 2 Nil.
— Carl Hooper (@CarlHooper) February 7, 2021
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত চট্টগ্রাম টেস্টে চার দিনই ব্যাকফুটে ছিল উইন্ডিজ শিবির। কিন্তু অভিষিক্ত কাইল মেয়ার্সের অবিশ্বাস্য অপরাজিত ২১০ রানের ইনিংসে ভর করে শেষ দিনের শেষ মুহূর্তে ম্যাচ জিতে নেয় ক্যারিবীয়ানরা। দুইদলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট ১১ ফেব্রুয়ারি থেকে ঢাকার মিরপুরে শুরু হবে।
ইত্তেফাক/টিআর
