বঙ্গবন্ধু ডিজিটাল লাইব্রেরি নির্মাণ কাজ শেষ না করে টাকা উত্তোলন

ইত্তেফাক অনলাইনে খবর প্রকাশের পর তদন্ত শুরু

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৫

বঙ্গবন্ধু ডিজিটাল লাইব্রেরি নির্মাণ কাজ শেষ না করে টাকা উত্তোলনের খবর জানাজানি হলে চলতি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তড়িঘড়ি করে উপজেলা পরিষদ ও উপজেলা এলজিইডির ৫০ ফুট দুরত্বে মসজিদ সংলগ্ন ভবনের কাজ শুরু করে। এ বিষয়ে গত মাসের ৩০ জানুয়ারী দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইনে ‘প্রকল্পের কাজ শেষ না করেই টাকা উত্তোলন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। খবরটি প্রকাশ হলে কর্তৃপক্ষের নজরে আসে। এ ঘটনায় রবিবার (৭ ফেব্রুযারি) থেকে সরেজমিনে তদন্ত শুরু হয়েছে। 


এ বিষয়ে, জেলা প্রশাসকের সাধারন শাখার সহকারী কমিশনার রুনাল্ট চাকমা বলেন, গত চার তারিখে আমি পটুয়াখালী নির্বাহী প্রকৌশলীকে তদন্তের জন্য একটি পত্র দিয়েছি, ৭ কার্য দিবসের মধ্যে আমাকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা উল্লেখ আছে, ওই তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে আমি সবকিছু বলতে পারবো।

গত ৩০ জানুয়ারি দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইনে  'প্রকল্পের কাজ শেষ না করেই টাকা উত্তোলন' শিরোনামে প্রকাশিত নিউজ লিংক: প্রকল্পের কাজ শেষ না করেই ‘টাকা উত্তোলন’

জানা যায়, দশমিনায় ২০১৯-২০২০ অর্থ বছরে বঙ্গবন্ধু ডিজিটাল লাইব্রেরি স্থাপনের জন্য এডিবি থেকে ২৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু ভবন নির্মান কাজ শেষ না করে গত বছরের জুন মাসের ২২ তারিখ লাইব্রেরি নির্মানের জন্য এস এম আল মামুন সরদারের নামে ৫ লাখ টাকা, সুমন সরদারের নামে ১০ লাখ টাকা ও কামরুল খন্দকারের নামে ১০ লাখ টাকাসহ পুরো ২৫ লাখ টাকাই উত্তোলন করা হয়েছে।

 

ইত্তেফাক/এনএ