বিনোদন রিপোর্ট
করোনাকালীন সকল সংকট কাটিয়ে আবারও নিউ নরমালে নিজের ছন্দেই ব্যস্ত হলেন গুণী অভিনেত্রী মৌ। এরইমধ্যে তিনি ফরিদুল হাসানের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘বাহানা’র কাজ শুরু করেছেন। কিছুদিন আগে অভিনতো নিলয় আলমগীরের ইউটিউব চ্যানেলের জন্য সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় অভিনয় করেছেন ‘সব বিয়ে বন্ধ’ নাটকের কাজ। এতে তার সহশিল্পী ছিলেন নিলয় আলমগীর। এরইমধ্যে আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ’চিটিং মাস্টার’ যা এরইমধ্যে চার শত পর্ব অতিক্রম করেছেন। চারশত তম পর্ব অতিক্রম করার পর নরেশ ভূঁইয়া ও তার মেয়ে মৌ’কে নিয়ে আরেকটি নতুন পরিবারের যাত্রা শুরু হয়েছে ‘চিটিং মাস্টার’ ধারাবাহিকে। এতে নরেশ ভূঁইয়া, মৌ’র সহশিল্পী হিসেবে আছেন নিলয় আলমগীর, সালহা খানম নাদিয়া, আইরিন তানি’সহ আরো অনেকে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মৌ বলেন,‘সঞ্জিত দাদার পরিচালনায় এবারই প্রথম আমার কোন নাটকে অভিনয় করা। তিনি আমার বাবার নাট্যদল নাট্যচক্রের সাথে সম্পৃক্ত ছিলেন। যে কারণে তার প্রতি অন্যরকম শ্রদ্ধা রয়েছে আমার। এই নাটকে আমার চরিত্রের নাম নাবিলা। আমি চেষ্টা করেছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। সঞ্চিত দাদাও আমাকে বেশ সহযোগিতা করেছেন। নাটকটি প্রচারে এলে দর্শকের ভালোলাগবে বলেই আমার বিশ্বাস।’
