বাঙালির প্রিয় ঋতু বসন্ত। প্রকৃতিতে এখন বসন্তের ছোঁয়া লাগছে। বসন্ত মানেই প্রকৃতিজুড়ে রঙের ছড়াছড়ি। এ জন্য বসন্ত সবাইকে আলাদাভাবে আকৃষ্ট করে। বসন্তের এই রূপকে বরণ করে নেওয়ার জন্য মুখিয়ে থাকেন তরুণ-তরুণীরা। বসন্তের এই উত্সবমুখর দিনটিকে উদ্যাপন করার জন্য অঞ্জন’স প্রতিবছর বিশেষ আয়োজন করে থাকে।
অঞ্জন’স-এর এবারের বসন্ত আয়োজনে থাকছে ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্ট, কটি; মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ, লেডিস টপস। এছাড়াও থাকছে শিশু-কিশোরদের জন্য বিশেষ আয়োজন।
