টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
টেকনাফে প্রধান সড়কে অভিযান চালিয়ে রবিবার রাতে র্যাবের সদস্যরা একটি শুটারগান ও চার রাউন্ড তাজা বুলেটসহ দুই জনকে আটক করেছে। র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গ্রেফতারকৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
