কাউখালীতে গো-খাদ্যের দাম বেড়েছে দ্বিগুণ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫০

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

কাউখালীতে গো-খাদ্য হিসেবে ব্যবহূত খড় স্থানীয় ভাষায় ‘নাড়া’র দাম দিন দিন বেড়েই চলেছে। এতে বিপাকে পড়েছেন উপজেলার খামারিরা। চিরাপাড়া গ্রামের গরুর মালিক কৃষ্ণ দাস বলেন, কাউখালীর অধিকাংশ গরুর মালিক পার্শ্ববর্তী রাজাপুর উপজেলার জমির খড়ের ওপর নির্ভরশীল। কিন্তু এ বছর বাগেরহাট খুলনাসহ অন্যান্য জেলা থেকেও খড় কিনতে আসায় মূল্য বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আমিরুল ইসলাম বলেন, গো-খাদ্যের দাম বাড়লে সাধারণ কৃষক ও খামারিদের ওপর বাড়তি চাপ পড়ে। কেন গো-খাদ্যের দাম বেড়েছে তার খোঁজ নিয়ে দেখা হবে।