সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫০

ময়মনসিংহ প্রতিনিধি

রবিবার সন্ধ্যায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দা উপজেলার মধুপুর নামক স্থানে বালুভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উছমান গনি (৫৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। তিনি ধোবাউড়া উপজেলার চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।