সিজেকেএস নির্বাচনকে ঘিরে সরগরম চট্টগ্রামের স্টেডিয়াম অঙ্গন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৮

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) দুটি পদে নির্বাচনকে কেন্দ্র করে সরগরম এখন স্টেডিয়াম অঙ্গন। একটি সহসভাপতি পদে চার জন এবং একটি সদস্য পদের জন্য ছয় জন প্রার্থী।  প্রত্যাহারের শেষ দিন আজ। ১৩ ফেব্রুয়ারি নির্বাচন। নির্বাচন কেন্দ্র করে উত্তপ্ত চট্টগ্রামের ক্রীড়াঙ্গন। করোনায় ১১ মাস স্থবির ছিল ক্রীড়াঙ্গন।

সহসভাপতি পদে সিজেকেএসের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদা আলম, নবীন মেলার রাশেদুল আলম ও কোয়ালিটি স্পোর্টস ক্লাবের মুজিবুর রহমান মনোনয়ন জমা দিয়েছেন। সদস্য পদে দিদারুল আলম, শওকত হোসেন, এনামুল হক, মশিউল আলম স্বপন, সৈয়দ গিয়াসউদ্দিন হেলাল এবং প্রবীণ ঘোষ। দীর্ঘদিন যাবত্ সিজেকেএসের নির্বাচন হয়নি। তাই মাত্র দুটি পদের জন্য হলেও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে স্টেডিয়াম পাড়ায় ব্যাপক উত্সাহ-উদ্দীপনা এখন। গত বছর ৩০ নভেম্বর চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) নির্বাচন সমঝোতার ভিত্তিতে অনুষ্ঠিত হয়।