সুরক্ষিত ও নিরাপদ, সবাই টিকা নিন : না’গঞ্জ ডিসি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৫

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

করোনা ভ্যাকসিন সুরক্ষিত ও নিরাপদ উল্লেখ করে নারায়ণগঞ্জবাসীকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। গতকাল  সকালে স্থানীয় ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ক্যাম্পে উপস্থিত হয়ে ভ্যাকসিন গ্রহণ করে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে এ আহ্বান জানান তিনি। আগের দিন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ করোনার ভ্যাকসিন প্রথম গ্রহণ করে নারায়ণগঞ্জে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। নারায়ণগঞ্জে ছয়টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি চলছে। কেন্দ্রগুলো হলো—সিটি করপোরেশনের বাসিন্দাদের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল, সদর উপজেলাবাসীর জন্য ৩০০ শয্যা হাসপাতাল, রূপগঞ্জ, বন্দর, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উক্ত উপজেলার বাসিন্দাদের।