বীর মুক্তিযোদ্ধা অজয় কান্তি পরলোকে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০০:৩৯

লোহাগড়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি, ওষুধ ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা ও  লোহাগড়া ইউপির সাবেক চেয়ারম্যান  অজয় কান্তি মজুমদার (৮১) বার্ধক্যজনিত কারণে গত রবিবার দিবাগত রাতে ঢাকাস্থ একটি ক্লিনিকে পরলোক গমন করেন। তিনি লোহাগড়া পৌরসভার রথখোলা এলাকার বাসিন্দা এবং লোহাগড়া  ইউপির সাবেক চেয়ারম্যান কমলেশ মজুমদারের ছোট ছেলে। তার মরদেহ সোমবার নিজ বাড়িতে আনা হয় এবং সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অর্নার’ প্রদান শেষে জয়পুর পরশমনি মহাশ্মশানে দাহ করা হয়। তিনি এক কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে লোহাগড়া বাজার দুই ঘণ্টা বন্ধ রাখা হয়।