করোনা ভাইরাস মহামারির কারণে বিলম্বিত মেডিক্যাল ভর্তি পরীক্ষা হবে আগামী ২ এপ্রিল। আর ৩০ এপ্রিল হবে ডেন্টালে ভর্তি পরীক্ষা। দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি কার্যক্রমের সময়সূচি জানিয়ে গত রবিবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোর বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার বিস্তারিত সূচিও শিগিগরই প্রকাশ করা হবে বলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন জানিয়েছেন।
