বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পিরোজপুর
ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম
৩১। কত সালে ফখরুদ্দিন মোবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন?
ক. ১৩৩৮ সালে খ. ১৩৫০ সালে
গ. ১৩০৫ সালে ঘ. ১৩৩৫ সালে
৩২। ওয়েস্ট ফালিয়ার চুক্তি হলো -
ক. গরিব দেশগুলোর মাঝে একটি চুক্তি
খ. ধনী দেশগুলোর মাঝে একটি চুক্তি
গ. যুদ্ধরত দেশগুলোর মাঝে একটি চুক্তি
ঘ. উপনিবেশ দেশগুলোর মাঝে একটি চুক্তি
৩৩। বার ভূইয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন -
ক. শায়েস্তা খান খ. প্রতাপাদিত্য
গ. মুসা খান ঘ. ঈসা খান
৩৪। প্রজাদের ওপর কখন শোষণ-নিপীড়ন বেড়ে যায় ?
ক. বাংলায় যখন দুর্ভিক্ষ দেখা দেয়
খ. বাংলা যখন তুর্কিদের অধীনে চলে যায়
গ. বাংলা থেকে যখন পুঁজি পাচার শুরু হয়
ঘ. বাংলা যখন পর্তুগিজদের অধীনে ছিল
৩৫। দি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাশিমবাজারে কত সালে বাণিজ্য কুঠি স্থাপন করে ?
ক. ১৬৫৮ সালে খ. ১৬৫৬ সালে
গ. ১৬৬০ সালে ঘ. ১৭৫৮ সালে
৩৬। কার ষড়যন্ত্র পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের অন্যতম কারণ ?
ক. ঘসেটি বেগম খ. মীর জাফর
গ. মীর কাশিম ঘ. শওকত জঙ
৩৭। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় কত সালে ?
ক. ১৭৮১ সালে খ. ১৭৯১ সালে
গ. ১৭৯৩ সালে ঘ. ১৮০১ সালে
৩৮। বাংলার শাসন ক্ষমতা বহিরাগতদের হাতে চলে যায়-
i. সেনরা ক্ষমতা দখলের পরে
ii. ব্রিটিশদের ক্ষমতা দখলের পরে
iii. পাল রাজ বংশের পরে
নিচের কোনটি সঠিক ?
ক. i ও iii খ. ii গ. i ঘ. iii
৩৯। সতীদাহ প্রথা বিলোপ সাধনে কোন সংস্কারক অগ্রণী ভূমিকা পালন করেছিলেন?
ক. রাজা রামমোহন রায়
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
৪০। ‘ ভাগ করো , শাসন করো ’ এ নীতির প্রবক্তা কারা ?
ক. পাকিস্তানিরা খ. ব্রিটিশরা
গ. ভারতীয়রা ঘ. ফরাসিরা
৪১। ১৯৪০ সালের দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্তির ফর্মুলা দেয়-
ক. ভারত খ. পাকিস্তান
গ. হিন্দুরা ঘ. বৃটিশরা
৪২। বাংলার জনগণের হিন্দু-মুসলমান পরিচয় স্পষ্ট হয়ে ওঠে-
ক. বঙ্গভঙ্গের ফলে
খ. মুসলিম লীগ গঠিত হলে
গ. দ্বি-জাতিতত্ত্বের ফলে
ঘ. স্বদেশী আন্দোলনের ফলে
৪৩। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ কার্যকর হলে স্পষ্ট হয়ে ওঠে-
ক. হিন্দু-মুসলমানের সংঘাত
খ. মুসলিম লীগের প্রভাব
গ. স্বদেশ প্রীতি ঘ. রাজনৈতিক সংঘাত
উত্তর : ৩১। ক ৩২। গ ৩৩। ঘ ৩৪। গ ৩৫। ক ৩৬। ক ৩৭। ক ৩৮। ক ৩৯। ক ৪০। খ ৪১। খ ৪২। গ ৪৩। ক
