সিরাজগঞ্জ জাতীয় জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৩:৪২

সিরাজগঞ্জ জাতীয় জুটমিলের তাঁত সেক্টরে বুধবার ভোর সাড়ে ৬টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল হামিদ জানান, ভোরে জাতীয় জুটমিলে অগ্নিকাণ্ডের খবর পাই। ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। প্রথম দফা একটি ইউনিটে চেষ্টার পর ব্যর্থ হয়ে কামারখন্দসহ আরো ৪টি ইউনিটকে খবর দেয়া হয়। তারা ঘটনাস্থলে এলে মোট ৫টি ইউনিট সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

এ ব্যাপারে সিরাজগঞ্জ জাতীয় জুটমিলের মহাব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম বলেন, মিলের তাত সেক্টরে আগুনের সূত্রপাত হলেও দ্রুত আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। ফলে প্রাথমিক অবস্থায় আগুন নিন্ত্রয়ণের বাইরে চলে যায়।

 

এ ব্যাপারে জাতীয় জুট মিলের প্রসাশনিক কর্মকর্তা সাফায়েত জামিলকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি