ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি প্রকাশ পাচ্ছে গায়িকা কর্নিয়ার নতুন গান। শিরোনাম ‘খেয়ালী মন’। মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশ করা হবে। গানটি লিখেছেন তারেক আনন্দ। মেলো রক ধাঁচের সুর সংগীতায়োজন করেছেন হূদয় হাসিন। গানটি নিয়ে কর্নিয়া বলেন, ‘তারেক আনন্দ ভাই যখন আমাকে লিরিক পাঠান, তখনই আমার গানের কথা ভালো লাগে। এর পর হূদয় হাসিন যখন সুর করল সেটা শোনার পরই ডিসিশন নিই গানটা আমার চ্যানেল থেকে ছাড়ব। আমি চেষ্টা করেছি ভালো গাওয়ার। বাকিটা শ্রোতারাই বলবেন।’ কর্নিয়ার নিজস্ব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।
