বিয়ের পোশাকে সামরিক অভ্যুত্থানবিরোধী প্রতিবাদ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৮

বিয়ের পোশাক পরে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে গতকাল মিয়ানমারের ইয়াঙ্গুনে সামরিক অভ্যুত্থানবিরোধী প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন এক যুগল। এর মধ্যে যুবকের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘বাড়িতে স্ত্রী ছাড়া আর কারো ক্যু আমি মানি না’। অন্যদিকে যুবতির হাতে থাকা প্ল্যাকার্ডের বক্তব্য হলো, ‘আমাদের বিয়ে অপেক্ষমাণ থাকতে পারে, কিন্তু এই আন্দোলন চলবে’—এএফপি