খাগড়াছড়িতে আগুনে পুড়ে শিক্ষকের মৃত্যু

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৪

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি শহরের কলেজপাড়া এলাকায় সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে আটকে মাওশ্রীজিতা দেওয়ান (৩২) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপপরিচালক দিদারুল আলম জানান, আগুনে পোড়া একজনের লাশ উদ্ধার করেছি। তবে কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।