বরিশালে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:১৫

বরিশাল অফিস

বিভিন্ন পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় বরিশালে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাসের নেতৃত্বে এবং পুলিশের সহায়তায় মঙ্গলবার সকালে নগরীর নতুন বাজার ও বটতলা বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত নগরীর বটতলা বাজারে মেসার্স কুষ্টিয়া রাইস এবং নতুন বাজার এলাকায় মেসার্স রতন স্টোরে বিক্রির জন্য রাখা চালে পাটজাত মোড়কের (বস্তার) পরিবর্তে প্লাস্টিকের মোড়ক পায়। পরে মেসার্স কুষ্টিয়া রাইস প্রতিষ্ঠান থেকে ১ হাজার এবং মেসার্স রতন স্টোরকে ৫০০ টাকাসহ মোট দেড় হাজার টাকা জরিমানা আদায় করা হয়।